ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাজধানী থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
ডুয়া ডেস্ক: রাজধানীর গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ এ অভিযান চালালেও গ্রেফতারকৃতদের শনিবার রাত ৮টার দিকে থানায় হাজির করা হয়।
গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩৫), জেলা যুবলীগ কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), ছাত্রলীগ নেতা আবিদ হাসান (২৪) এবং মো. হৃদয় হোসেন (২৪)।
তারা সকলেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ফুফাতো ভাই এবং মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেনের অনুসারী বলে জানা গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ রাত ১২টার দিকে সাংবাদিকদের জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)