ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি নেতাদের ছবি পুড়িয়ে বিকৃতি, এলাকায় উত্তেজনা
ডুয়া ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পুড়িয়ে বিকৃতি করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) মধ্যরাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দেয়ালে টাঙানো ছবিগুলোর মুখমণ্ডল ও চোখ পুড়িয়ে বিকৃত করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ওসমানপুর ইউনিয়নের সাবেক ৪নং ওয়ার্ড সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম জানান, খোকসা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ আমজাদ হোসেনের পক্ষ থেকে খোকসা ওসমানপুর বাজারে বিএনপির কার্যালয় পরিচালনা করেন তিনি। টিনশেড অফিসটি সবসময় উম্মুক্ত রাখা হয় নেতাকর্মীদের সুবিধার জন্য। তিনি জানান, শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের দোসররা তাদের অফিসে ঢুকে দেয়ালে টাঙানো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির মুখ ও চোখ পুড়িয়ে বিকৃত করেছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬/১৭ বছর নানা নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছেন। ৫ আগস্টের পর এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা সক্রিয়। ইতিমধ্যে খোকসা থানা পুলিশকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি