ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জবির দুই হল প্রকল্প চূড়ান্ত পর্যায়ে : উপাচার্য
ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাজধানীর পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে।
শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ‘৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে (ছাত্র) চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি জানান, প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শীঘ্রই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে (একটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।
তিনি আরও জানান, বর্তমান সরকার আসার পর আমাদের প্রকল্প যত দ্রুত অগ্রসর হয়েছে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হয়নি। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে।
আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না। আসলে আমাদের হাতে কিছু নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)