ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শাপলা চত্বরের হতাহতের সংখ্যা প্রকাশ
ডুয়া ডেস্ক: ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সঙ্গে সংঘটিত দুই দিনের সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্যও ছিলেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “যখনই হেফাজতে ইসলামের কোনো বড় আন্দোলন দেখি তখনই মনে পড়ে যায় শাপলা চত্বরের ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার করা অনুসন্ধানের কথা। তখন বিশ্বজুড়ে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল। ওই সময় ঢাকায় বিবিসির সাবেক সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে মিলে আমরা এই চ্যালেঞ্জিং অনুসন্ধান শুরু করি।”
তিনি জানান, দীর্ঘ অনুসন্ধানের পর তারা নিশ্চিত হন যে ওই দুই দিনের সহিংসতায় কমপক্ষে ৫৮ জন নিহত হন, যাদের মধ্যে ৭ জন ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্য।
আজাদ মজুমদার লেখেন, “এই কাজটি কতটা কঠিন ছিল তা আজকের মানবাধিকারকর্মী বা সাংবাদিকদের পক্ষে হয়তো কল্পনা করাও কঠিন। আমরা দুই সপ্তাহ ধরে রাস্তাঘাট ঘুরে, হাসপাতালের নথি খুঁড়ে, নিহতদের পরিবার, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে, এমনকি কবরস্থানে গিয়ে প্রমাণ সংগ্রহ করে তথ্যগুলো নিশ্চিত করি।”
তিনি আরও লেখেন, “সব সময় মনে হতো—কখন যেন নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাই বা নিখোঁজ হয়ে যাই। নিরাপত্তার স্বার্থে এতদিন নিজের কৃতিত্ব দাবি করতে পারিনি। তবে এখন যখন দেখি আমার অনুসন্ধান সহকর্মী সাংবাদিকরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন তখন তা গভীর তৃপ্তি দেয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত