ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তরুণ ক্রিকেটারকে ধাক্কা; শাস্তি পেলেন বিরাট কোহলি
ডুয়া নিউজ: অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেট টিম। সেখানে তুমুল সমালোচিত হচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। চলমান মেলবোর্ন টেস্টের শুরুতেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বিরাট এবং স্যাম কনস্টাসের সংঘর্ষকে কেন্দ্র করে। দশম ওভারের পর অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারকে কাঁধ দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠেছিল কোহলির বিরুদ্ধে। এই ঘটনার জেরে শাস্তি পেলেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সাজা দিয়েছেন বিরাট কোহলিকে। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ঘটনাটি ঘটেছিলো খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তাদেরকে থামান।
প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেছেন তরুণ খেলায়ার কনস্টাস। জাসপ্রিট বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ক্রিকেট অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)