ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বেনাপোল থেকে উদ্ধার ভারতের সরকারি কারখানার গু’লি
ডুয়া ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ভারতে তৈরি সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম বলেন, “অস্ত্র ও গুলি উদ্ধার করা গেলেও কোনো অপরাধীকে আটক করা যায়নি।”
তিনি আরও বলেন, “জেলেপাড়ার একটি ধান ক্ষেত থেকে পরিত্যক্ত একটি দেশী পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের মাধ্যমে জমা করা হয়েছে।”
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “এগুলো রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাষ্ট্রের পুনের খড়কি এলাকার সরকারি পুরোনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের।”
তিনি আরও বলেন, “এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যের জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি করা হয়ে থাকে। উদ্ধারকৃত গুলিগুলো সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হত। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কীভাবে ধান ক্ষেতের মধ্যে আসল এবং এ ঘটনার সাথে কারা জড়িত সে ব্যাপারে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সদস্যরা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল