ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ২ ভারতীয়কে আটকালো গ্রামবাসী
ডুয়া ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে।
শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এই ঘটনা ঘটে।
আটক হওয়া বাংলাদেশিরা হলেন—এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)। তারা ওই সময় সীমান্ত এলাকায় ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম এবং বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা সকালে হঠাৎ করে এসে এনামুল ও মাসুমকে ধরে নিয়ে যায়। এরপর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা এবং তারা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ভারতীয়দের নিজেদের হেফাজতে নেয়।
এই ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত