ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
শীতেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, বিপদ এড়াতে যা করবেন
ডুয়া নিউজ : শীতকালে সর্দি-কাশি, জ্বরসহ নানা রোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো হার্ট অ্যাটাক। একাধিক গবেষণায় ও বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। তাই এ সময়টায় হার্টের স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণায় ও পর্যবেক্ষণে দেখে গেছে, শীতকালে দিনের একটি বিশেষ সময়ে হার্ট অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি হয়। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ক আরও তথ্য...
হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের মধ্যে বেশি?
ইউরোপিয়ান জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যাদের ওজন বেশি বা স্থূলতার সমস্যায় ভুগছেন বা যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি।
রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক
শীতের মৌসুমে রক্তনালী সরু হয়ে যাওয়ার কারণে রক্তচাপ বাড়তে থাকে। রক্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়তে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে, যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়।
শীতের সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি
বেশিরভাগ ক্ষেত্রেই ঠাণ্ডা আবহাওয়ায় সকালে মানুষ হার্ট অ্যাটাক করে। শীতকালে সকালে তাপমাত্রা কমে যাওয়ায় শরীরের তাপমাত্রাও অনেক কমে যায়। এ কারণে শরীরের তাপমাত্রার সমতা ফেরাতে গিয়ে রক্তচাপ বাড়তে পারে, যা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়।
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে যা যা করবেন
১) শীতকালে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হাঁটতে যাবেন না। সকাল ৯টার পরই হাঁটতে বের হন।
২) লবণ কম খান।
৩) রোদে সর্বাধিক সময় কাটান।
৪) প্রতিদিন সামান্য শরীরচর্চা করুন।
৫) খাদ্যের ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং ভাজা, মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
৬) ঠাণ্ডা কাপড়ের বিশেষ যত্ন নিন। শীতকালে নিজেকে ঢেকে রাখা খুবই জরুরি।
৭) নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা বেশি থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই