ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি কৃষক আহত
ডুয়া ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রিয়াজ (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াজের বাড়ি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
রিয়াজের চাচাতো ভাই মো. সুমনের ভাষ্যমতে, ঘটনার রাতে মাঠে হালকা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করতে যান। এ সময় ভারতের কুসুমপুর ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালায়, যার একটি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ অপসারণ করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এমন ঘটনার কোনো তথ্য এখনো তার কাছে নেই। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর