ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
মদিনা থেকে আসা বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে সিলেটে অবতরণ
ডুয়া ডেস্ক: মদিনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাধ্য হয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবারের এ ঘটনার পেছনে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) উপেক্ষা করা। এতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নোটাম হলো একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা সংশ্লিষ্ট অবকাঠামোর অস্থায়ী পরিবর্তন সম্পর্কে পাইলটদের অবহিত করা হয়।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকার রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাইলটকে এই তথ্য জানানো হলেও তিনি তা উপেক্ষা করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় ফ্লাইটটি সিলেটে নামতে বাধ্য হয়।
সূত্রগুলো আরও জানায়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং তখন সংশ্লিষ্ট ফ্লাইট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, যদি পাইলট গন্তব্যে পৌঁছানোর সময় বিবেচনায় রেখে পরিকল্পনা করতেন, তাহলে এমন পরিস্থিতি এড়ানো যেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন