ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সাবেক আইজিপি
‘চাকরি এমনভাবে করুন, যেন শেষ বয়সে হাতকড়া পরতে না হয়’
ডুয়া নিউজ: শেষ বয়সে যেন হাতকড়া পরতে না হয়, এমনভাবে চাকরি করার পরামর্শ দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম।
আজ বৃহস্পতিবার (০১ মে) রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন।
আব্দুল কাইয়ুম বলেন, “পুলিশ সব সময় বলে স্বাধীনতা চাই। কিন্তু স্বাধীনতা পেলে ব্যক্তিস্বার্থে তেলবাজি করে তা নিজেরাই নষ্ট করে। পদোন্নতির জন্য মন্ত্রী-এমপিদের গোলামি করে, বাসায় গিয়ে বসে থাকে। সেই পুলিশ অন্যায় দেখলেও ব্যবস্থা নিতে পারে না।”
সাবেক আইজিপি বলেন, “পুলিশ সব সময় সঠিক ছিল না। আমাদের সময়ও শতভাগ শুদ্ধতা ছিল না। কিন্তু ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এতটা দলবাজ ও অন্ধ আনুগত্যমূলক পরিস্থিতি কখনো ছিল না।”
বর্তমান পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেছেন, “এমনভাবে চাকরি করুন যেন শেষ বয়সে জেলে যেতে না হয়, হাতকড়া পরতে না হয়।”
৫ আগস্টের ঘটনার পর পলাতক পুলিশ সদস্যদের প্রসঙ্গে আব্দুল কাইয়ুম বলেন, গত ১৫ বছরে পুলিশের বহু কর্মকর্তা ভয়াবহ দুর্নীতিতে জড়িয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, কারণ জানত একসময় পালাতে হবে—সেই প্রস্তুতিও তারা আগেই নিয়ে রেখেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি