ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ভাত-কাপড়ের জন্য নয়, আমার লাখ লাখ শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্থ’
ডুয়া নিউজ: বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেছেন, আমার লাখ লাখ শ্রমিক ভোটের দাবিতে ক্ষুধার্ত।
আজ বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেন, “আমার লাখ লাখ শ্রমিক আজকে তারা ক্ষুধার্ত। তবে ভাতের জন্য নয়, কাপড়ের জন্য নয়, লবণের জন্য নয়, ভোটের দাবিতে তারা ক্ষুধার্ত। বিগত ১৭ বছর এই শ্রমিক ভোট দিতে পারেনি।”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, “অনুরোধ করব অবিলম্বে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভোটের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে সেই সরকার বিএনপি সরকার আবার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে লড়াই করবে।”
তিনি আরও বলেন, “অন্যথায় যদি কোনো কৌশলের আশ্রয় নেন, এই ক্ষুধার্ত শ্রমিক যদি আবার জেগে ওঠে আপনিও বাংলাদেশে থাকতে পারবেন না। আমার শ্রমিক ভোট চায়, আমার শ্রমিক ভোট দিতে চায়, আমার শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্ত।”
সবশেষে অবিলম্বে ভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর