×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সাবেক কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আল-আমিন গ্রেপ্তার

২০২৫ মে ০১ ১৮:২৫:৪৮

সাবেক কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আল-আমিন গ্রেপ্তার

ডুয়া ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরমানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আল-আমিন (৩৫) ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে। পুলিশ জানায়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত