ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি দেবে সৌদি আরব
ডুয়া ডেস্ক: হজের অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বা এমন কাউকে সহায়তা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আরব নিউজ-এর বরাত দিয়ে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫,৩৩১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। এই নিয়ম ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য।
যারা এমন ব্যক্তিদের জন্য ভিসা আবেদন করবেন, যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন, তাদেরকেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে। একই জরিমানা প্রযোজ্য হবে যারা এসব ভিজিট ভিসাধারীকে মক্কায় পৌঁছাতে সাহায্য করেন, আবাসন দেন বা তাদের অবস্থান গোপন রাখেন।
এ ছাড়া যারা অবৈধভাবে হজ পালন করতে চান—তাঁরা ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তি হোন বা বৈধভাবে সৌদি আরবে থাকেন—তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
পরিবহন বিষয়েও কড়া ব্যবস্থা নেওয়া হবে। হজ মৌসুমে যেসব যানবাহনে অনুমতি ছাড়া হজ পালনের জন্য ভিজিট ভিসাধারীদের বহন করা হবে, সেগুলো মালিকের বিরুদ্ধে মামলা করে গাড়ি জব্দ করার আবেদন জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ