ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
‘শ্রমিক-মালিকের যৌথ প্রচেষ্টাই আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারে’
ডুয়া ডেস্ক: শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৫ পালন হচ্ছে জেনে আমি আনন্দিত। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের আন্দোলনের মাধ্যমে শ্রমিকের অধিকার ও মর্যাদা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। এই দিনটি কেবল একটি দিবস নয় বরং এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।”
তিনি আরও বলেন, “শ্রমিক-মালিকের সুসম্পর্ক দেশের অর্থনীতির অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’— আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যে সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ।”
ড. ইউনূস বলেন, “পোশাক, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন এবং প্রযুক্তিসহ সব খাতে শ্রমিক ও মালিকের মেধা, শ্রম ও ত্যাগেই দেশের অগ্রগতি সম্ভব হয়েছে। আমাদের ঐক্য, সহযোগিতা এবং সমবায় মনোভাবই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “মে দিবসের পাশাপাশি আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসও পালন করছি। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্বই নয়, এটি দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত।”
প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, “শ্রমিক ও মালিকের অংশীদারিত্বই দেশের উন্নয়নযাত্রাকে ত্বরান্বিত করবে এবং গড়ে তুলবে আত্মনির্ভর বাংলাদেশ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের