ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ফের কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে কুয়েটের এক সাবেক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বুধবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম রাতুল হাসান, যিনি কুয়েটের এমএসই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতুল ব্যক্তিগত কাজ শেষে বাইক থেকে নেমে সিটি ইন হোটেলের সামনে ফোনে কথা বলছিলেন। ঠিক তখনই ১০-১৫ জনের একটি দল হঠাৎ করে তার ওপর আক্রমণ চালায়। শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েটের সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কুয়েট শিক্ষার্থীদের ওপর “ভিসিকে কেন নামায়লি” বলার অভিযোগ তুলে হামলা চালানো হয়। ওই ঘটনায় বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করে খান জাহান আলী থানা পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস