ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধ ও ভারতে মুসলিমদের নির্যাতন বন্ধে সমাবেশ করবে এনসিপি
ডুয়া নিউজ: স্বৈরাচারী আওয়ামী লীগ নিষিদ্ধ ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (৩০ এপ্রিল) মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এ ঘোষণা জানান দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাতিলের দাবিতে আমরা আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি।"
এনসিপির তৈরি করা এক প্রচারপত্রে আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত সাতটি গুরুতর অপরাধের উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অবৈধ নির্বাচন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, এবং জুলাই অভ্যুত্থান চলাকালে গণহত্যার মতো ঘটনা।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলটি চারটি দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং দলের বৈধতা প্রশ্নে চূড়ান্ত নিষ্পত্তি।
এর আগে এনসিপি নেতারা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে মিরপুর ১০ থেকে কালশী পর্যন্ত বিভিন্ন এলাকায় জনসমাবেশের প্রচারে লিফলেট বিতরণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি