ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘২২৭ জনকে হ-ত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যটি শেখ হাসিনার: তদন্ত সংস্থা
ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’। এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, “অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদন দাখিল করা হয়েছে।
এদিকে, আজ ট্রাইব্যুনাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করতে বলা হয়েছে।
এ ছাড়া, স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ