ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হাজিদের সতর্ক করল মক্কা পুলিশ
ডুয়া ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের লক্ষ্য করে প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। হাজিদের থাকার ও যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার নাম করে একাধিক প্রতারক গোষ্ঠী ভুয়া প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক থাকতে বলেছে সৌদি প্রশাসন।
মক্কা পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা বন্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি গেজেটের ৩০ এপ্রিলের প্রতিবেদনে বলা হয়েছে, চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইনের নামে প্রতারণা চালিয়ে হাজিদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। মক্কার নিরাপত্তা টহল দল তাদের আটক করে।
তদন্তে উঠে এসেছে ওই ব্যক্তিরা অভিনব কৌশলে হজযাত্রীদের প্রলোভনে ফেলে বাড়তি টাকা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া চলতি সপ্তাহে আরেকটি প্রতারক দলকে আটক করা হয়। অভিযুক্তরা অনুমোদনহীনভাবে আবাসন, পরিবহন, অন্যের পক্ষে হজ পালন, কোরবানির পশু সংগ্রহ ও বিতরণ এবং জাল হজ ব্রেসলেট বিক্রি করছিল।
সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ বা লঙ্ঘনের তথ্য থাকলে ৯১১ (মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি