ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নতুন নোট আসছে ঈদের আগেই, থাকবে ‘জুলাই গ্রাফিতি’
ডুয়া ডেস্ক: আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে নতুন নকশার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা মূল্যমানের নতুন নোটগুলোতে ‘জুলাই গ্রাফিতি’র পাশাপাশি ফুটে উঠবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।
তবে ব্যাংকগুলোতে এখনো বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট সরবরাহে সীমাবদ্ধতা রয়ে গেছে। যার ফলে অনেক গ্রাহক ছেঁড়াফাটা নোট বদলাতে গিয়ে খোলাবাজারে অতিরিক্ত অর্থ গুনছেন।
রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পার হলেও বাজারে আসেনি নতুন নকশার নোট। গেল ঈদুল ফিতরে বঙ্গবন্ধুর ছবি থাকায় নতুন নোট ছাড়া হয়নি। ফলে খোলাবাজারে এর চাহিদা বেড়ে যায়।
এ অবস্থায় অনেক গ্রাহক রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি দামে ছেঁড়া নোট বদলাতে বাধ্য হচ্ছেন। ব্যাংক থেকে বদলাতে গেলে নানা নিয়ম-নীতির ভেতর দিয়ে যেতে হয়, আর ব্যাংকের ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও সেগুলো এখনো বিতরণের অনুমতি পায়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সাধারণত নতুন নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। তবে গ্রাহকদের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদের আগেই বাজারে আনা হচ্ছে ৯ ধরনের নতুন নোট। যদিও সব নোট একসঙ্গে বাজারে আসবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ১৫০ কোটি পিস নতুন নোটের চাহিদা থাকলেও, টাকশাল বছরে সর্বোচ্চ ১২০ কোটি পিস ছাপাতে সক্ষম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট