ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব
ডুয়া ডেস্ক: কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের প্রস্তাবিত ‘মানবিক করিডোর’ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। "রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ বিষয়ে প্রশ্নোত্তর" শিরোনামের ওই পোস্টে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে উদ্ভূত প্রশ্নের জবাব দেন।
প্রেস সচিব লেখেন, বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে যে এই উদ্যোগ একটি বৃহৎ বিশ্বশক্তির ভূ-রাজনৈতিক পরিকল্পনার অংশ, যা বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। এ ছাড়া একটি রাজনৈতিক দল দাবি করেছে,এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের মূল স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল।
উত্তরে শফিকুল আলম বলেন, “সরকার এখন পর্যন্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ স্থাপন বিষয়ে কোনো আলোচনা করেনি। তবে জাতিসংঘের নেতৃত্বে যদি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ নীতিগতভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।”
তিনি আরও জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী রাখাইনে বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে। বাংলাদেশ অতীতেও সংকটকালে বিভিন্ন দেশে সহায়তা করেছে, যেমন সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর মানবিক সহায়তা পাঠানো হয়েছে।
প্রেস সচিব সতর্ক করে বলেন, রাখাইনে মানবিক সংকট অব্যাহত থাকলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার আশঙ্কা তৈরি করবে, যা বাংলাদেশ আর বহন করতে পারবে না।
তার ভাষ্যে, জাতিসংঘের সহায়তায় রাখাইনে মানবিক ত্রাণ পৌঁছালে সেখানকার স্থিতিশীলতা ফিরে আসবে এবং রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হবে।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পৌঁছানোর একমাত্র কার্যকর রুট হলো বাংলাদেশ। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনায় রয়েছে সরকার।
শেষে শফিকুল আলম বলেন, বড় শক্তির জড়িত থাকার যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ, যা আগে যেমন দেখা গেছে, এখনও অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)