ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে শুরু হয়েছে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৫। মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন। এ বছর পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, অতিরিক্ত আইজি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, পুলিশ সপ্তাহ উপলক্ষে ৩০ এপ্রিল সকাল থেকে বিভিন্ন ইউনিটের উপস্থাপনা ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ১৫ মিনিটে সিআইডি, ১০টায় র্যাব এবং এরপর ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এটিইউ’র প্রেজেন্টেশন থাকবে। একই দিনে মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও সচিবদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকও হবে।
১ মে অনুষ্ঠিত হবে আইজিপির ব্যাজ প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন, নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা, বার্ষিক সাধারণ সভা এবং অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের পুনর্মিলনী ও নৈশভোজ।
পুলিশ সপ্তাহের শেষ দিন ২ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সমাবেশ, আনন্দ মেলা, স্টল প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল