ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার সার্বিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যদিও বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা তারা খুব বেশি দেখছেন না তবুও এমন পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
ঢাকাও এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং কোনো পক্ষকে সমর্থন দেবে না। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দ্বন্দ্ব অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজল বলেন, “এই সংঘাতের অনেক দিক রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান ছাড়াও অন্য দেশের ওপর প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করেন, এর পেছনে ভারতের কৌশলগত পরিকল্পনা থাকতে পারে।”
সাবেক রাষ্ট্রদূত এস এম রাশেদ আহমেদ চৌধুরী বলেন, “এ ধরনের উত্তেজনা অর্থনৈতিকভাবে পুরো অঞ্চলকে ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষ করে যখন ইসরায়েল ভারতের পক্ষে অবস্থান নেয় তখন পরিস্থিতি আরও জটিল হয়।”
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিতে হবে, যাতে অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি