ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ডুয়া ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর। সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার এ অধিদপ্তর গঠন করেছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে, গত ২৮ মার্চ ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের কথা জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ-অভ্যুত্থানের চেতনা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করাই হবে এই অধিদপ্তরের মূল লক্ষ্য।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক-এর সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই অধিদপ্তর গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহিদদের পরিবার ও আহতদের পুনর্বাসন, এবং অভ্যুত্থানের আদর্শ ও চেতনা জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত