ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক
ডুয়া ডেস্ক: সিলেট টেস্টে হারের পর এবার সাদা বলের সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে শান্তদের। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হয়েছে সকাল ১০টায়।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা জিম্বাবুয়ে এই ম্যাচ জিতলেই তুলে নেবে সিরিজ। বাংলাদেশের সামনে তাই একমাত্র লক্ষ্য—জয়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন। সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাহিদ রানা। পিএসএল খেলতে যাওয়ায় রানা নিজেই ছিটকে গেছেন। তার জায়গায় অভিষেক হচ্ছে পেসার তানজিম হাসান সাকিবের। দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও স্পিনার নাঈম হাসান।
জিম্বাবুয়েও এনেছে দুটি পরিবর্তন। সিলেট টেস্টে খেলা ভিক্টর নুয়াচি ও নাশা মাভাও’র পরিবর্তে একাদশে এসেছেন তাফাদজওয়া সিগা ও অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা।
সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছে শন উইলিয়ামসের দল। আজকের ম্যাচ ড্র হলেও সিরিজ জিম্বাবুয়ের পকেটে চলে যাবে। তাই এই ম্যাচ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিনসেন্ট মাসেকেসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)