ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি নাসির উদ্দীন
ডুয়া ডেস্ক: ২০২৫ সালের সেপ্টেদের আগে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ সম্পন্ন করে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এ লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় সিইসি বলেন, বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। একইভাবে নির্বাচন কমিশনের ওপরও মানুষের প্রত্যাশা রয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন ভণ্ডুল বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই; মানুষ নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেখে কমিশনের পক্ষে দাঁড়াবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সীমানা পুননির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, ভুয়া ভোটার, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং সীমানা পুননির্ধারণের মধ্যে জটিলতা নিরসন কঠিন হবে। একই সঙ্গে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যাচাই-বাছাইকেও চ্যালেঞ্জ হবে বলে জানান সিইসি।
তিনি আরও বলেন, যদি কারও বয়স ১৮ বছর হয়ে থাকে এবং আমরা সময়মতো সিদ্ধান্ত নিতে না পারি তবে ভোটার তালিকা তৈরি কঠিন হয়ে যায়। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জনসাধারণের চাহিদা রয়েছে। তাই ভোটার তালিকা তৈরি করাটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
সিইসি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি-এসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কারণ এখন তাদের ওপর পূর্বের মতো চাপ নেই। অতীতে নির্বাচন পরিচালনার প্রেক্ষিতে তাদের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা হতো, কিন্তু বর্তমানে তারা স্বাধিকারভিত্তিক কর্মকান্ডে নিয়োজিত থাকতে পারছে।
তিনি নিশ্চিত করেছেন যে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই ব্যাপক রদবদল সম্ভব বলেও তিনি ইঙ্গিত দেন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত ওই নির্বাচনের পর সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী সময়ে আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে ২১ নভেম্বর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক