ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরকে পাঠানো নোটিশ প্রত্যাহার
ডুয়া ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার নামে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশদাতাদের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব।
গত ২৪ এপ্রিল সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি–সহ সব মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও ও বিজ্ঞাপন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
ওই নোটিশে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সমালোচনার মুখে সংশোধিত নোটিশে জানানো হয়— ডা. তাসনিম জারার নামটি কেবল উদাহরণ হিসেবে ডা. জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। অনেকেই বিষয়টিকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িকভাবে ব্যবহার করেছে, যা অনভিপ্রেত।
ব্যারিস্টার পল্লব জানান, সম্প্রতি ডা. তাসনিম জারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে তার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য মনোযোগসহকারে বিবেচনা করেছেন নোটিশদাতারা।
তিনি আরও বলেন, ডা. তাসনিম জারা একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক। তার ছবি ও ভিডিও ব্যবহার করে অনেক ফেক আইডি ও চ্যানেল প্রতারণা করছে।
তাসনিম জারার বক্তব্যে নোটিশদাতারা সন্তুষ্ট। তাই তার নাম এবং একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের নামও নোটিশ থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে নোটিশদাতারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান ব্যারিস্টার পল্লব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত