ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্তা মারিয়াম-হংহে কনফুসিয়াস ক্লাসরুম-এর সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই ( Dr. Yang Hui)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং ( Mr. Li Shaopeng ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইএমএল-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল স্বাগত বক্তব্য দেন। এতে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘চীনা কবিতা আবৃতি প্রতিযোগিতায়’ অংশ নেন। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয়দেশের মধ্যে গভীর মিল রয়েছে। এই সম্পর্ক জোরদার করতে উভয় দেশের মধ্যে ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও গতিশীল করতে হবে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস