ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ; বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
সকল গুঞ্জন, অনিশ্চয়তা ও ভেন্যু জটিলতা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তানের আয়োজন করা এবারের আসর হাইব্রিড মডেলেই হবে। অর্থাৎ ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে হবে দুবাইতে। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। পরদিন ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আইসিসি আনুষ্ঠানিকভাবে ম্যাচের সূচির ঘোষণা দিয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির সূচিতে বাংলাদেশসহ গ্রুপ ‘এ’। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দেয়। ওদিকে পাকিস্তান পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের ব্যাপারে অনড় ছিল।
পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি সূচি ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। টুর্নামেন্টটি পাকিস্তান ও আরব আমিরাতে হবে।’
পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সমঝোতায় আসতে পেরে খুশি তারা। আইসিসির সদস্য দেশগুলোকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড করাচি বিকেল ৩টা২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই ঐ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান করাচি ঐ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর ঐ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত দুবাই ঐ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি ঐ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি ঐ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর ঐ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি ঐ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-আফগানিস্তান লাহোর ঐ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি ঐ২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই ঐ৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই ঐ৫ মার্চ প্রথম সেমিফাইনাল লাহোর ঐ৯ মার্চ ফাইনাল লাহোর/দুবাই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)