ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নতুন সিলেবাসে হবে বিসিএস পরীক্ষা
ডুয়া ডেস্ক: বিসিএস পরীক্ষাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ৪৯তম বিসিএস থেকেই নতুন সিলেবাস চালু করা হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
তিনি জানান, “নতুন সিলেবাস এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রার্থীরা শুধুমাত্র দেশের নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা করার উপযোগী হন। বিসিএস এখন আরও শিক্ষার্থীবান্ধব হবে।”
পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে গবেষণার ভিত্তিতে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। এতে মুখস্থ নির্ভরতা কমিয়ে বিশ্লেষণধর্মী ও ব্যবহারিক জ্ঞানকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, “সিলেবাস এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন প্রার্থী শুধু সিভিল সার্ভিস নয় বরং গ্লোবাল জব মার্কেটেও প্রতিযোগিতা করার মতো দক্ষতা অর্জন করতে পারেন।”
আরেক সদস্য মো. সুজায়েত উল্যা জানান, যুগোপযোগী সিলেবাস তৈরির কাজ দ্রুতগতিতে চলছে এবং এটি ৪৯তম বিসিএস থেকেই বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে পিএসসি আরও জানায়, বিসিএসের দীর্ঘসূত্রতা নিরসন, মৌখিক পরীক্ষার গতি বাড়ানো, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি নিয়ে কমিশনের বর্তমান উদ্যোগগুলোও তুলে ধরা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)