ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নন-ক্যাডার ৬৭ পদে নিয়োগ দিচ্ছে পিএসসি; আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে মোট ৬৭টি নন-ক্যাডার পদে সরাসরি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
কমিশন সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ মার্চ দুপুর ১২টা থেকে এবং চলবে ১৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা সম্পন্ন করতে হবে।
৯ম গ্রেডে সর্বাধিক পদ
৯ম গ্রেডে মোট ৫৭টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে সিভিল, ইইই ও সিএসই বিষয়ে একাধিক প্রভাষক নেওয়া হবে। এছাড়া নন-টেক (পদার্থ ও রসায়ন), ওয়ার্কশপ/ল্যাব ইনচার্জ এবং ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদেও জনবল নেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে সহকারী পরিচালক (অর্থ) ও সহকারী পরিচালক (প্রশাসন) পদ রয়েছে। টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে বিভিন্ন বিষয়ে লেকচারার নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আনসার ও ভিডিপি হাসপাতাল, সফিপুর, গাজীপুরে মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ও ডেন্টাল সার্জন পদেও নিয়োগ রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরে সাইফার অফিসার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ) নেওয়া হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে গ্রন্থাগারিক পদেও একজন নিয়োগ পাবেন।
১০ম ও ১১তম গ্রেডেও সুযোগ
১০ম গ্রেডে মোট ৯টি পদ রয়েছে। এর মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে হিসাবরক্ষণ কর্মকর্তা, ইঞ্জিনিয়ারিং কলেজে ফিজিক্যাল এডুকেশন শিক্ষক এবং গুপ্ত সংকেত পরিদপ্তরে সহকারী সাইফার অফিসার পদ অন্তর্ভুক্ত।
এছাড়া ১১তম গ্রেডে মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটে ব্যক্তিগত কর্মকর্তা পদে একজন নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা ও আবেদন ফি
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর।
৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ১১তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডেই আবেদন ফি ৫০ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা
প্রার্থীদের টেলিটক বা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করা যাবে, তবে প্রতিটি পদের জন্য আলাদা ফি জমা দিতে হবে।
আবেদনপত্রে স্থায়ী জেলার তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে; ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা প্রয়োজনে শ্রুতলেখকের সহায়তা পাবেন বলে কমিশন জানিয়েছে।
বিস্তারিত তথ্য জানতে কমিশনের নির্ধারিত ঠিকানায় ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত দেখতেভিজিট করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর