ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাতার-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে দায়িত্ব পাচ্ছেন নতুন কর্মকর্তা
ডুয়া নিউজ: চারদিনের কাতার সফরের শেষ দিনে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ড. ইউনূসের নেতৃত্বের প্রতি তার পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দিতে তার এক কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার ঘোষণা দেন।
অন্যদিকে, দেশের প্রায় ১৮ কোটি মানুষের, বিশেষ করে তরুণদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'নতুন বাংলাদেশ' গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানান এবং শরণার্থীদের প্রতি কাতারের অব্যাহত সমর্থন ও একটি টেকসই সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় দুই নেতা ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ