ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শ্রেনিকক্ষে লুঙ্গি-গেঞ্জির স্বাভাবিকীকরণের দাবিতে ঢাবি শিক্ষার্থীর প্রতীকী অনশন
ডুয়া ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি-গেঞ্জিকে শ্রেণিকক্ষে স্বাভাবিকীকরণের দাবিতে একক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে আরামদায়কভাবে বসা কঠিন হয়ে পড়ে। ঘেমে পোশাক ভিজে যায়, অস্বস্তি বাড়ে। তার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে বিদ্যুৎ ঘাটতির সময় মনে হয় শ্রেণিকক্ষে নয় ফার্মের মধ্যে আছি।
তিনি বলেন, প্রেজেন্টেশন, ভাইবা ইত্যাদির সময় শিক্ষার্থীদের ‘ইংরেজ বাবুর’ মতো সাইজা যাইতে হয়, এটা এক ধরনের সাংস্কৃতিক দেউলিয়াত্ব। ইউরোপ-আমেরিকার সঙ্গে আমাদের জলবায়ু, জীবনধারা এবং সংস্কৃতি এক নয়, সেক্ষেত্রে পোশাকেরও ভিন্নতা স্বাভাবিক। শার্ট-প্যান্ট পরার বাধ্যবাধকতা আসলে উপনিবেশিক মানসিকতার ধারক, এটা কলোনিয়াল লিগ্যাসি। আমাদের মধ্যে এমন একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন লুঙ্গি পরে ক্লাসে বসা মানেই জ্ঞানের অবমাননা।
নিজের সাংস্কৃতিক অধিকার দাবি করে আসিফ বলেন, লুঙ্গি-গেঞ্জি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই যারা প্যান্ট পরতে চায়, তারা পরুক; তবে কেউ যদি লুঙ্গি-গেঞ্জি পরতে চায়, তারও স্বাধীনতা থাকা উচিত। আমি চাই, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা তাদের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক পরার অধিকার পাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)