ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করেননি, দাবি কুয়েটের সহ-উপাচার্যের
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহ-উপাচার্য শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি। বরং তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রকাশিত হলে শেখ শরীফুল আলম এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।
তিনি বলেন, "গণমাধ্যমে দেখছি আমাকে ও উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ–সংক্রান্ত কোনো ইমেইল বা আনুষ্ঠানিক চিঠি আমি পাইনি। আমি পদত্যাগও করিনি এবং কোনো পদত্যাগপত্রও দিইনি।"
তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার নম্বর হাতে না থাকায় তিনি ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) এক সদস্যের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি পক্ষপাতমূলকভাবে অব্যাহতির সিদ্ধান্ত না নিয়ে যথাযথ তদন্তের দাবি জানান।
চিঠিতে শেখ শরীফুল আলম উল্লেখ করেন, ২০২৩ সালের ৪ ডিসেম্বর তিনি সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উপাচার্য তাকে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে কোনো সহায়তা করেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদিত সীমিত প্রশাসনিক ক্ষমতাও গত ১১ জানুয়ারি এক জরুরি সিন্ডিকেট সভায় বাতিল করে দেওয়া হয়। এতে গত চার মাস তিনি কার্যত কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারেননি।
তিনি বলেন, “আমি এখনো জানি না আমার কী অপরাধ এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি, যা অত্যন্ত অনভিপ্রেত। কোনো অভিযোগ প্রমাণিত না হয়েই অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করলে তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভ্রান্তিকর বার্তা দেবে বলে আমি মনে করি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা