ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ, এক যুগেও মেলেনি বিচার
ডুয়া ডেস্ক: আজ ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্ণ হলো। ২০১৩ সালের এই দিনে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধসে পড়ে আটতলা ভবন রানা প্লাজা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ১,১৩৫ জন শ্রমিক, আহত হন আরও প্রায় দুই হাজার।
ভবন ধসের আগের দিনেই ভবনে ফাটল দেখা দেয়। এরপরও পরদিন কোনো সতর্কতা ছাড়াই ভবনের ভেতরের পাঁচটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়।
দুর্ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে তিনি কারাবন্দি।
এই ঘটনায় চারটি মামলা করা হয়েছিল। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে একটি হত্যা মামলা করে পুলিশ, রাজউক করে ভবন নির্মাণ আইনের লঙ্ঘনের মামলা, এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) করে দুটি মামলা—একটি ভবন নির্মাণে দুর্নীতি, অন্যটি সম্পদের তথ্য গোপনের অভিযোগে। তবে এত বছরেও বিচারকাজ শেষ হয়নি। কেবল সম্পদের তথ্য গোপনের মামলার রায় হয়েছে, বাকি মামলাগুলোর অগ্রগতি থমকে আছে।
হত্যা মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। মামলা কবে শেষ হবে সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। অন্যদিকে ভবন নির্মাণ সংক্রান্ত মামলাটি উচ্চ আদালতের স্থগিতাদেশে পড়ে আছে এবং তার কার্যক্রমও বন্ধ রয়েছে।
বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে ইতিমধ্যে রানা প্লাজা ট্র্যাজেডি ইতিহাসে স্থান করে নিয়েছে।
এই দিনটি স্মরণে আজ বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল থেকেই সাভারের অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন নিহতদের স্বজন, আহতরা এবং সাধারণ মানুষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)