ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক দুটি অনুষ্ঠানে অংশ নিতে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আগামীকাল ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন প্রধান বিচারপতি। তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সিম্পোজিয়ামে তিনি অংশ নিচ্ছেন। চলতি বছরের ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানান।
সিম্পোজিয়াম শেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউইয়র্ক ইউনিভার্সিটি আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন, যা অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। সম্মেলনে তিনি প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেবেন।
প্রধান বিচারপতির বিদেশ সফরের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত