ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ মুছে ফেলা নিয়ে উত্তেজনা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল থেকে 'জুলাই গ্রাফিতি' মুছে ফেলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কলা ভবনের বিপরীত পাশে থাকা দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে ফেলা হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দেয়ালের দুটি গ্রাফিতি – যার একটি ছিল ‘চির উন্নত মম শির’ আর অন্যটি ‘পুকি ন্যাশন’ – মুছে সেখানে দলীয় স্লোগান লেখার চেষ্টা করেন ছাত্র ইউনিয়নের কর্মীরা। জানা যায়, তাদের সংগঠনের আসন্ন সম্মেলনকে ঘিরেই এই পদক্ষেপ নেওয়া হয়।
গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, ‘জুলাই স্মৃতি’ মুছে দেওয়ার এই উদ্যোগ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তারা মনে করেন, ছাত্র ইউনিয়নের এই কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতির কারণ জানতে চাইলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা দাবি করেন—এ গ্রাফিতিগুলো মূলত ৫ আগস্টের পর আঁকা। তাদের ভাষ্য মতে, জুলাই মাসে আসল প্রতিবাদ হতো দেয়াল লিখনের মাধ্যমে, যা ছিল সংক্ষিপ্ত, তাড়াহুড়ো করে লেখা বার্তা। তারা মনে করেন, ৫ আগস্টের পর আঁকা এসব শিল্পকর্মকে ‘জুলাই গ্রাফিতি’ বলা ইতিহাস বিকৃতি।
তবে অনেক শিক্ষার্থীর মতে, শিল্প যেমনই হোক না কেন তা যদি জুলাইয়ের স্মৃতিকে বহন করে তবে তা অপসারণ করা ঠিক হয়নি। ক্যাম্পাসে এ নিয়ে আলোচনার ঝড় বইছে এখনো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি