ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ
ডুয়া ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এই ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকার ও ক্রেডিট কার্ড রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত একটি নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম অভিযুক্তদের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্র থেকে দুদক জানতে পারে, অভিযুক্তরা তাদের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে থাকা অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে অর্থ হস্তান্তর বা বেহাত হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অস্থাবর সম্পদগুলো ফ্রিজ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ একই আদালত সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’