ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবিতে অনশনরত শিক্ষার্থীর হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতীকী অনশন পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। অনশনের একপর্যায়ে প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত। হিট স্ট্রোকের শিকার হয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্যালাইনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাদাত অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে এই প্রতীকী অনশন শুরু করেন ছাত্রসংসদের নেতাকর্মীরা।
গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম জানান, “কুয়েটের উপাচার্যের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
অনশনরত ঢাবি শিক্ষার্থী মারুফ হাসান বলেন, “আমরা আমরণ অনশনে আছি, কুয়েট ভিসির পদত্যাগ ছাড়া এখান থেকে উঠছি না। আমাদের একটি প্রতিনিধি দল কুয়েটে গেছে, আশা করছি আজই কোনো সিদ্ধান্ত আসবে।”
এ অনশনে অংশ নিয়েছেন ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাবি শাখার সদস্যসচিব মহির আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে আছেন লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা ও সায়লা আক্তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক