ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হাসিনাকে দেওয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় — অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। ১৯৯৯ সালে তাকে ‘আইন’ বিষয়ে এই ডিগ্রি দেওয়া হয়েছিল।
সম্প্রতি হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়টি প্রথমে তাদের ডিগ্রি প্রত্যাহারের নীতিমালা খতিয়ে দেখছে।
এই খবরটি এমন সময় সামনে এলো যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে।
২০২৪ সালে ছাত্র ও জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হাসিনা এবং পরে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের