ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কুয়েটে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ, ক্ষোভ
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন— এমটিই বিভাগের ২৩ ব্যাচের সিয়াম হাসান, ২২ ব্যাচের মাশরাফি বিন মঞ্জু লাবিব এবং সিএসই বিভাগের ২১ ব্যাচের ফারিব সিদ্দিক।
প্রথমে সিয়াম হাসান ডিহাইড্রেশনে আক্রান্ত হন এবং তাকে স্যালাইন দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে একই কারণে অসুস্থ হয়ে পড়েন মাশরাফি বিন মঞ্জু লাবিব, তাকেও তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে নামাজ পড়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ফারিব সিদ্দিক। তার আগে থেকে লিভারজনিত সমস্যা ছিল এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি দীর্ঘসময় না খেয়ে থাকতে পারেন না। তাকে মেডিকেল সেন্টারে নিয়ে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত দুর্বলতা ও না খেয়ে থাকার ফলে এসব সমস্যা দেখা দিচ্ছে।
আন্দোলনরত ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইন্টেরিম সরকারের স্বার্থ কী? একদিন পেরিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। সরকার কি লাশ পড়া পর্যন্ত অপেক্ষা করবে?”
তিনি আরও বলেন, "প্রতিটি ঘণ্টায় একজন করে অসুস্থ হচ্ছে, আর সরকার নিশ্চুপ। এটা মেনে নেওয়া যায় না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)