ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
কলাবাগানে ঢাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডুয়া নিউজ: রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকার একটি ফ্ল্যাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম পিনাক রঞ্জন সরকার (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার টিএন রায় রোডে। ঢাকায় তিনি হাতিরপুল এলাকায় একটি মেসে থাকতেন।
তার বন্ধু ও রুমমেট জাহিদ জানান, গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে পিনাক তাকে একটি মেসেজ পাঠিয়ে বাসায় না আসতে বলেন। কিছুক্ষণ পর মেসেঞ্জারে স্টোরিতে লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তারা দুজন একটি ফ্ল্যাটে থাকতেন—পিনাক নিজের রুমে থাকতেন, আর জাহিদ থাকতেন ড্রয়িং রুমে। ফ্ল্যাটের আরেকটি রুম ফাঁকা ছিল। অফিস থেকে ফিরে এসে জাহিদ দেখেন, ফাঁকা রুমের দরজা ভেতর থেকে লক করা। অনেকবার ধাক্কাধাক্কি করেও দরজা না খুললে তিনি ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় পিনাককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাহিদ আরও জানান, পিনাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের আবেদন করছিলেন। প্রায় এক মাস ধরে তিনি কিছুটা বিষণ্ণ ছিলেন, তবে এমন কিছু ভাবার মতো কোনো ইঙ্গিত আগে দেননি। এমনকি ঘটনার দিন সকালে তিনি বাবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে তারা রাতেই কলাবাগানের একটি ফ্ল্যাটে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস