ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভারতে নির্যাতনের শিকার দুই কৃষক দেশে ফিরলেন
ডুয়া ডেস্ক: ভারতে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি দুই কৃষককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্থানীয় লোকজন দুই বাংলাদেশি কৃষককে নির্মমভাবে মারধর করে। এমনকি তাদের একটি পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন থেমে থাকেনি।
নির্যাতনের শিকার কৃষকরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৫৩), পিতা আব্দুল আলী; ও জামাল মিয়া (৫৪), পিতা মৃত ফরিদ মিয়া।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, ওই দুই ব্যক্তি মেইন পিলার ১৯৮৭ দিয়ে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এ কারণে তাদের আটক করা হয়।
পরে বিকেলে মেইন পিলার ১৯৮৮ জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের হরিণখোলা সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তোফাজ্জল ও জামালকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এদিকে, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের