ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এনআইডি লক: যেসব সেবা পাবেন না শেখ হাসিনাসহ ১০ জন
ডুয়া নিউজ: ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
আজ সোমবার (২১ এপ্রিল) শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক (শেখ রেহানা), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকের এনআইডি লক করা হয়। এর পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, এনআইডি লকড বা স্থগিত হলে একজন ব্যক্তি কী কী সেবা থেকে বঞ্চিত হবেন।
জানা গেছে, দেশে ২২ ধরনের সেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন। এর মধ্যে রয়েছে—আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, এবং টেলিফোন ও মোবাইল সংযোগের জন্য এনআইডি প্রয়োজন।
এছাড়াও কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা নিতে চাইলেও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন। এসব বাদেও ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেনটিফিকেশন নম্বর পাওয়া এবং সিকিউরড ওয়েব লগইন করার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রয়োজন।
যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত বা লক করা হয়, তারা এসব সেবা থেকে বঞ্চিত হন। সুতরাং, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না। তবে, তাদের ক্ষেত্রে এনআইডি স্থগিত হওয়ার কারণে খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা বর্তমানে কেউই দেশে নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন