ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর
ডুয়া ডেস্ক : চলতি এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র কঠিন হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা চাঁদপুরের হাজীগঞ্জে একটি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। সোমবার দুপুরে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে পৌঁছায় এবং পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করে। একপর্যায়ে পরীক্ষাকেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হয়নি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ