ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চানখারপুল গণহত্যা : ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল
ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।
সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে এবং এতে ৮ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এর আগে, রোববার তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার প্রমাণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরসহ ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, “তদন্তে যেসব প্রমাণ উঠে এসেছে, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে— অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের