ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
টেলিযোগাযোগ খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স গঠন
ডুয়া ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। টাস্কফোর্সের কাজ হবে এসব অনিয়মের তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে একটি শ্বেতপত্র প্রকাশ করা।
রোববার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টাস্কফোর্সে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে।
এতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ ও প্রযুক্তিবিদ ফিদা হক। টাস্কফোর্সের গবেষণা সহকারী হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।
টাস্কফোর্সের কার্যপরিধি হিসেবে বলা হয়, ডা ও টেলিযোগাযোগ খাতের জনবল ও পরামর্শক নিয়োগ এবং পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম পর্যালোচনা করা, পলিসিগত বৈষম্য ও অনিয়ম পর্যালোচনা করা, বিভিন্ন খাতের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করা।
এ ছাড়াও এই টাস্কফোর্স ডাক ও টেলিযোগাযোগ খাতের লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী