ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৫০ টাকার টিকিটেও সাড়া নেই, সিলেটে দর্শকশূন্য মাঠ
ডুয়া ডেস্ক : দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা ফিরেছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিতে। সম্প্রচারসংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই সমাধানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঠের চিত্র একেবারেই ভিন্ন—সমস্যার সমাধান হলেও সিলেটে দর্শক টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট।
বিসিবির নির্ধারিত ৫০ টাকার টিকিটেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি থেকে দর্শকদের অনুপস্থিতি চোখে পড়েছে। প্রথম দিনের খেলা শুরু হওয়ার পরও সিলেটজুড়ে ক্রিকেটের তেমন কোনো উন্মাদনা দেখা যায়নি।
গ্যালারিতে উপস্থিত ছিলেন হাতে গোনা অল্প কিছু দর্শক। লাঞ্চ বিরতির পর কিছুটা দর্শক বাড়লেও সংখ্যাটি দেড়শ থেকে দুইশ জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। যদিও দিনের বেলায় কিছু দর্শক বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রথম দিনের ম্যাচ হওয়ায় দর্শকদের এমন নিরাসক্ততা কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক সময়ে দেশের একের পর এক তারকা ক্রিকেটারের অবসর ক্রিকেটপ্রেমীদের মাঠ থেকে দূরে রাখছে বলেই ধারণা করা হচ্ছে।
মাঠের পারফরম্যান্সও গ্যালারির মতোই ম্যাড়ম্যাড়ে। দলের সংগ্রহ যখন ১০০ রানও ছোঁয়নি, তার আগেই সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ব্যক্তিগত ৪০ রানে।
বর্তমানে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ড্রিংকস ব্রেকের সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২২ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)