ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আর্থিক খাতের ৮ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে মার্চ’২৫ মাসে বিনিয়োগ হাল নাগাদ প্রকাশ করছে ২২টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৮ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স।
জানা যায়, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের। ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৮৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৪৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৩.০৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৫০ শতাংশে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
বাংলাদেশ ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.১০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫২.৩৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২.৯৭ শতাংশে।
ফারইস্ট ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.১৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.১৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৭.০৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭.০৭ শতাংশে।
ফাস ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.২৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৭৮.৫৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৮.৪১ শতাংশে।
ফার্স্ট ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৩৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৫৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৮.৩৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.১২ শতাংশে।
আইপিডিসি
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৫১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.৫৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৬.৫২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.৪৫ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.০৯ শতাংশ থেকে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.১০ শতাংশে।
ইসলামিক ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৯৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৫৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৩.৩৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২.৭৭ শতাংশে।
ইউনাইটেড ফাইন্যান্স
ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৬০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৮৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.২৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫.০৪ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)