ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কর্মশালায় ঢাবির শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তুর্কি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক কামরুজ্জামান বাবলু এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্টচেক এডিটর কদরুদ্দীন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।
প্রশিক্ষকরা নবীন শিক্ষার্থীদের লেখালেখির খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। দেশে এবং দেশের বাইরে বাংলা ও ইংরেজি পত্রিকায় লেখালেখির নিয়ম-কানুন শিখিয়ে দেন।
এছাড়া লেখালেখির মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন।
প্রশিক্ষকরা দেশের বিরুদ্ধে অপপ্রচার না ছড়ানোর পরামর্শ দেন। বিশেষ করে টুইটারে সক্রিয় হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দেন।
অনুষ্ঠানে তিনজন সেরা তরুণ লেখককে সম্মাননা দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ